রঙ্গরস

আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ১৯:১৪

গির্জায় কনফেশন চলছে—

—ফাদার আমি একটি মুরগি চুরি করেছিলাম। সেটা আপনি নিয়ে আমাকে পাপমুক্ত করবেন?

—না এভাবে হয় না, তুমি যার মুরগি তার কাছে ফেরত দিয়ে এসো।

—ফেরত দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু মুরগির মালিক ফেরত নিতে চায় না।

—সেক্ষেত্রে তুমি পাপমুক্ত, কারণ তুমি মুরগির মালিককে ফেরত দেওয়ার চেষ্টা করেছিলে।

মুরগি চোর খুশিমনে মুরগি নিয়ে ফিরে গেল। ওদিকে পাদ্রী বাড়ি ফিরে গিয়ে দেখে তার মুরগিটি নেই।