মাদরাসায় আসা-যাওয়ার পথে গরিব মানুষ, দুঃখী শিশুদের দেখলে আমার প্রচণ্ড মনখারাপ হয়ে যায়। মানুষের কষ্ট আমার একদমই সহ্য হয় না। বিশেষ করে আমার বয়সী কোনো শিশুকে যখন দেখি, খাবারের জন্য ছোটাছুটি করছে, আবর্জনা থেকে তুলে খাবার খাচ্ছে, তখন আর নিজেকে ধরে রাখতে পারি না। হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করে। অনেকদিন আমি লুকিয়ে লুকিয়ে কেঁদেছিও। সবার সামনে কাঁদলে তো নানান কৈফিয়ত দিতে হবে। এরচেয়ে লুকিয়ে কাঁদাই অনেক ভালো।
আমার প্রিয় আব্বু-আম্মু কত্ত আদর করে আমাকে। কত্ত ভালোবাসে। কোনোকিছুর অভাব বুঝতে দেয় না আমাকে। ওইসব শিশুরও তো সুন্দর জীবনযাপনের অধিকার আছে। কিন্তু তারা পারছে না কেন? কেন তাদের গায়ে কাপড় থাকে না? কেন তারা ময়লা শরীরে ঘুরে বেড়ায়? এসব প্রশ্ন মনে জাগে। কিন্তু উত্তর পাই না। আমি বড়ো হয়ে পথশিশুদের নিয়ে কাজ করব। গরিব মানুষের দুঃখ ঘুচিয়ে মুখে হাসি ফুটিয়ে তুলব।
হেফজ শ্রেণি, জামিয়াতুল আজিজ আল ইসলামিয়া মাদরাসা, ধানমন্ডি, ঢাকা
