ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইসমাইল শো’ প্রচার হয় এটিএন বাংলায়। এটি বিনোদনমূলক হলেও গত কয়েক পর্বে সমাজের বিভিন্ন সমসাময়িক বিষয় যুক্ত হয়ে অনুষ্ঠানে ভিন্নতা এসেছে। অনুষ্ঠানটি এবারের পর্বের বিষয় ‘কথা’। এতে ‘কথা কম কবা’ শিরোনামের একটি বিশেষ গান পরিবেশন করেছেন জার্মান প্রবাসী সংগীতশিল্পী দম্পত্তি এসএম লুত্ফুর ও সেঁজুতি। খন্দকার ইসমাইলের পরিচালনা ও উপস্থাপনা এবং আলম সিকদারের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামীকাল রাত ১১টায়
কথায় আছে যেমন শুভ কাজে দেবী করতে নেই। ঘটনাটিও তেমনই ঘটলো। ছেলে পক্ষ আংটি পকেটে নিয়ে গেলেন কনের বাসায়। উদ্দেশ্য কনেকে দেখে পছন্দ হলে এনগেজমেন্ট করে আসবেন। সঙ্গে চূড়ান্ত করবেন বিয়ের দিনক্ষণ। গত ৯ অক্টোবর সন্ধ্যায় এমন পরিকল্পনা নিয়ে সংগীতশিল্পী শান তার পরিবারের জ্যেষ্ঠ সদস্যদের নিয়ে হাজির হন আরেক শিল্পী সাব্বির জামানের মগবাজারের বাসায়। অবশেষে কাজী ও কাছের স্বজনদের ডেকে বিয়ে বন্ধনে আবদ্ধ হন সংগীতশিল্পী শান শাইক ও নুসরাত জামান স্নিগ্ধা। সাব্বিরের বোন স্নিগ্ধা। শিগগিরই ঘটা করে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন হবে
মুক্তির প্রথম ৭ দিনে হূতিক রোশান ও টাইগার শ্রফ অভিনীত সিনেমা ‘ওয়ার’ ছবিটি আয় করেছে ২০৬ কোটি রুপি
