ইউকেবিসিসিআই ‘আজীবন সম্মাননা’ পেলেন সৈয়দ মঞ্জুর এলাহী

আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ২০:৩২

যুক্তরাজ্যে বাংলাদেশিদের শীর্ষ ব্যবসায়িক সংগঠন ইউকে-বাংলাদেশ ক্যাটালিস্ট অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ইউকেবিসিসিআই)-এর আজীবন সম্মাননা পেয়েছেন বাংলাদেশের এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী। তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং গ্রে অ্যাডভার্টাইজিং বাংলাদেশ লি.-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। সম্প্রতি লন্ডনের একটি হোটেলে ‘ইউকেবিসিসিআই বিজনেস অ্যান্ড এন্ট্রাপ্রেনিওর এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানের এ সম্মাননা তুলে দেওয়া হয়। সংগঠনটির প্রেসিডেন্ট বজলুর রশীদ এমবিই জানান, এবারের আয়োজনে ব্রিটেনের এমপি ছাড়াও ব্যবসায়ীসহ ৮০০ অতিথি উপস্থিত ছিলেন।