রুফটপ সোলার স্থাপনে বিটপি গ্রুপের সঙ্গে ওমেরা সোলারের চুক্তি

আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ২১:১১

ইস্ট কোস্ট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ওমেরা রিনিউয়েবল এনার্জি লিমিটেড ও বিটপি গ্রুপের তারাশিমা অ্যাপারেলস লিমিটেডের মধ্যে ২ দশমিক ৬ মেগাওয়াট  রুফটপ সোলার প্রকল্প স্থাপনে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বুধবার গুলশানে ইস্ট কোস্ট সেন্টারে এ সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। ওমেরা রিনিউয়েবল এনার্জি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানজিল চৌধুরী এবং বিটপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিরান আলী এ সমঝোতা চুক্তিতে সই করেন। এ সময় ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরীসহ প্রতিষ্ঠান দুটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।—প্রেসবিজ্ঞপ্তি