ক্যাপশন নিউজ

আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ২০:৩৩

আইএফআইসি ব্যাংক লিমিটেডের বিশেষ সাধারণ সভা (ইজিএম) গতকাল রাজধানীর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ভাইস চেয়ারম্যান আহমেদ সায়ান ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ রাবেয়া জামালী, জালাল আহমেদ, এ আর এম নাজমুস সাকিব, কামরুন্নাহার আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শাহ এ সারওয়ার এবং কোম্পানি সচিব মোকাম্মেল হক উপস্থিত ছিলেন। ইজিএমে শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে প্রতি চারটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ারের প্রস্তাব অনুমোদিত হয়

 

০০০

 

মার্সেল ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৫ এর আওতায় ‘উইন্টার ফ্রিজ ফেস্টিভ্যাল’ ডিক্লারেশন প্রোগ্রামে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা

 

০০০

 

ব্যক্তিপর্যায় থেকে শুরু করে করপোরেট পর্যায়ে ভ্রমণের বুকিং ত্বরান্বিত করতে এবং ব্যবসায়িক ভ্রমণ খরচ নিয়ন্ত্রণ করতে এক্সপো গ্রুপ বাংলাদেশের সঙ্গে আমার রুম ডট কম-এর ‘ডমেস্টিক ভ্রমণ পার্টনার’ হিসেবে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্সপো গ্রুপ বাংলাদেশের পক্ষে হিউম্যান রিসোর্স প্রধান মো. আরিফুল ইসলাম, পরিচালক, বিমান সেক্টর কাজী জহুরুল কাইউম, আমার রুম ডট কম-এর পক্ষে সিইও ও ডিরেক্টর মোহাম্মদ ইমরুল হাসান, ব্র্যান্ড ম্যানেজার কামরুল ইসলাম প্রমুখ

 

০০০

 

সম্প্রতি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চট্টগ্রামের হালিশহরে ব্যাংকের একটি এটিএম বুথ উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের এসইভিপি ও চট্টগ্রামের আঞ্চলিক প্রধান মুহাম্মদ ফোরকানুল্লাহ ও ব্যাংকের হালিশহর শাখার এসএভিপি ও ব্যবস্থাপক মোহাম্মদ ফারমানসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং হালিশহর শাখার গ্রাহকগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ