ওয়ার্নারে আস্থা স্টেইনের

আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ২১:১৭

অ্যাশেজের দুঃসহ স্মৃতি পেছনে ফেলে ডেভিড ওয়ার্নার দ্রুত চেনা ছন্দে ফিরবেন বলে মনে করেন ডেল স্টেইন। শুধু একটি সিরিজ দিয়ে ওয়ার্নারের মাপের ব্যাটসম্যানকে বিবেচনা করতে রাজি নন এই প্রোটিয়া। তিনি বলেন, ‘আমি যেসব ব্যাটসম্যানের বিপক্ষে বল করেছি তাদের মধ্যে সে অন্যতম সেরা। টেস্টে সে আপনাকে প্রথম দিনের প্রথম বল থেকেই চাপে রাখে। বিশ্বমানের খেলোয়াড়রা রাতারাতি বাতিল হয়ে যায় না, বিশেষ করে একটা সফরেই। সে চেনা ছন্দে ফিরবে, আমি হলে তাকে মোটেই দল থেকে বাদ দিতাম না।’