মির্জাপুরে গোল্ডকাপ ফুটবল

বাংলা কল্যাণ চ্যাম্পিয়ন

আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ২১:২০

টাঙ্গাইলের মির্জাপুরে বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. একাব্বর হোসেন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বাংলা কল্যাণ সমিতি ২-০ গোলে সাফর্তা জনকল্যাণ সমিতিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। বিজয়ী দলের আব্রাহাম ম্যান অব দা ম্যাচ হন।

উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় গতকাল বৃস্পতিবার মির্জাপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বিজয়ীদের পুরস্কার তুলে দেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মো. জোয়াহেরুল ইসলাম জহের এমপি, মো. ছানোয়ার হোসেন এমপি, আলহাজ হাসান ইমাম খান সোহেল হাজারী এমপি, মো. আতাউর রহমান খান এমপি, মো. আহসানুল ইসলাম টিটু এমপি, মো. তানবীর হাসান ছোট মনির এমপি, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম ও পুলিশ সুপার মি. সঝি্হত কুমার রায়।