বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ দল ত্রিদেশীয় আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট খেলতে কাতারের উদ্দেশ্যে দেশ ছেড়েছে। টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে স্বাগতিক কাতার ও কুয়েত অনূর্ধ্ব-১৮ ফুটবল দল। এর আগে গেল সেপ্টেম্বরে সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছিল ইয়াসিন আরাফাতের নেতৃত্বাধীন বাংলাদেশি যুবারা। কিন্তু সেবার ফাইনালে ভারতের কাছে শেষ মিনিটের গোলে হেরে স্বপ্নভঙ্গ হয় শিরোপার প্রত্যাশায় দেশ ছাড়া বাংলাদেশ দলের।
ত্রিদেশীয় টুর্নামেন্ট জিতে সে হারের দগদগে ক্ষতে কিছুটা প্রলেপ দেওয়ার লক্ষ্যেই গতকাল বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারগামী বিমানে যাত্রা করেন ইয়াসিনরা।
