রাঙ্গামাটিতে স্বাস্থ্যকর্মীদের আনন্দ শোভাযাত্রা

আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ২১:২৬

রাঙ্গামাটি প্রতিনিধি:বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক গ্লোবাল অ্যালায়েন্স অব ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশন (গ্যাভী) কর্তৃক ভ্যাকসিন হিরো সম্মানে ভূষিত হওয়ায় রাঙ্গামাটি স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্যকর্মীরা এক আনন্দ শোভাযাত্রা বের করে। বৃহস্পতিবার বিকালে শহরের বনরুপা চৌমুহনী থেকে বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে শোভাযাত্রাটি জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণে এসে শেষ হয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।  আলোচনা সভায় স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশন রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি মুরতী বিকাশ চাকমা, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতির সভাপতি কিরন ধর চাকমা,  বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতির সাধারণ সম্পাদক পূর্ণ বিকাশ চাকমা, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতির কার্যনির্বাহী সদস্য নিখিল কান্তি দে, বাংলাদেশ হেলথ অ্যাসিসট্যান্ট অ্যাসোসিয়েশন রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও সদর উপজেলা সাধারণ সম্পাদক আমিনুর রহমান শিপন বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে স্বাস্থ্য বিভাগের কর্মীরা এক শুভেচ্ছা বাণী প্রধানমন্ত্রী বরাবরে জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদের হাতে তুলে দেন।