রাঙ্গামাটি চেম্বারের আয়োজনে রাঙ্গামাটিতে মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু হয়েছে। রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ বৃহস্পতিবার সকালে শহরের জিমনেসিয়াম প্রাঙ্গণে মাসব্যাপী এ বাণিজ্য মেলার উদ্বোধন করেন। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে রাঙ্গামাটি চেম্বার অফ কমার্সের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজি কামাল উদ্দিন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্লাহ, চেম্বারের সিনিয়র সহসভাপতি মো. শাহ আলম, রাঙ্গামাটি পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দিন, মেলা কমিটির আহবায়ক ও চেম্বারের পরিচালক উসামং মারমা চেম্বারের পরিচালক অ্যাড. মামুনুর রশিদ মামুন, চেম্বারের পরিচালক নিজাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
