পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, পার্বত্যবাসীর আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কাজ করে যাচ্ছে সরকার। সড়ক যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা এবং স্বাস্থ্যসেবার উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নে সাড়ে ১৫ কোটি টাকা ব্যয়ে একটি শিক্ষাপ্রতিষ্ঠান, দুইটি ব্রিজ এবং তিনটি সড়ক ছয়টি উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন। এ সময় অন্যদের মধ্যে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন, রোয়াংছড়ির ইউএনও মেহেদী হাসান, রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান চহাই মং মারমা, এলজিইডির নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী ইয়াছির আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন।
