লাকসামে তেলকলে অগ্নিকাণ্ড

আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ২১:৩১

লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা

লাকসামে বুধবার মাঝ রাতে একটি তেলকলে অগ্নিকাণ্ড ঘটেছে। শহরের পূর্ব লাকসাম মহাশ্মশানসংলগ্ন ফরিদ সুপার মার্কেটে অবস্থিত মেসার্স ফারহানা ওয়েল মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ওয়েল মিলের মালিক সৈয়দ ফরিদ সিদ্দিকী বলেন, অগ্নিকাণ্ডে মিলের আসবাবপত্রসহ বেশির ভাগ অংশ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকার অধিক হবে বলে তিনি দাবি করেন। এ বিষয়ে লাকসাম থানায় জিডির প্রস্তুতি চলছে।

লাকসাম ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।