সিরাজগঞ্জ প্রতিনিধি
একটি মিনি ট্রাক ও লুট করা মালামালসহ বুধবার রাতে সিরাজগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের আট সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো—তরিকুল ইসলাম ওরফে সুমন, আল-আমিন, মো. সোহেল, ট্রাক চালক আল-আমিন, হাফিজুল ওরফে আকাশ, মো. জাফর, মো. ইব্রাহিম এবং ইমরান। এ ঘটনায় সিরাজগঞ্জ থানার উপ-পরিদর্শক বদরুদ্দোজা জিমেল বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
সিরাজগঞ্জ থানার উপ-পরিদর্শক বদরুদ্দোজা বলেন, বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের কোনাগাতী এলাকায় সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিন-চার জন ডাকাত পালিয়ে গেলেও ট্রাক ও লুটের মালামালসহ ঐ আট জনকে গ্রেফতার করা হয়।
