জৈন্তাপুর উপজেলার লালাখাল সীমান্তের বাগছড়া এলাকা হতে পৃথক পৃথক অভিযান করে চোরাই পথে আসা ২৩টি ভারতীয় গরুর চালান আটক করে ১৯ বিজিবি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ১৯ বিজিবি’র ক্যাম্পের কমান্ডিং অফিসার কর্ণেল সাঈদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদে সীমান্তের বাগছড়া এলাকায় পৃথক অভিযান করে ২৩টি ভারতীয় গরুর আটক করে লালাখাল ক্যাম্পে নিয়ে আসা হয়। গরু চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। গরু আটকের বিষয়টি কাস্টমকে জানানো হয়েছে। কাস্টম কর্মকর্তাদের উস্থিতিতে এগুলো নিলামে বিক্রি করা হবে।
