মফিজ আলীর জীবন ও সংগ্রাম নতুন প্রজন্মের কাছে অনুকরণীয়

আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ২১:৩৪

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি, মৌলভীবাজার জেলা কমিটির সাবেক সভাপতি, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ সাবেক কেন্দ্রীয় নেতা প্রখ্যাত চা-শ্রমিক নেতা মফিজ আলীর ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গের পক্ষ থেকে প্রয়াত নেতার ধূপাটিলাস্থ সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি মো. নুরুল মোহাইমীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজত বিশ্বাসের পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়।