বাহুবলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ২১:৩৪

বাহুবলে পানিতে ডুবে সিয়াম আহমেদ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত বুধবার বিকালে এ ঘটনা ঘটে। সিয়াম উপজেলার পুটিজুরি ইউনিয়নের হিলালপুর গ্রামের এখলাছ মিয়ার পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের পার্শ্ববর্তী জমি থেকে ইদানিং বালু উত্তোলনের কারণে একটি গভীর গর্ত সৃষ্টি হয়। গত বুধবার বিকালে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করার সময় সিয়াম গর্তের পানিতে পড়ে যায়। সিয়াম পানিতে ডুবে মারা গেছে বলে নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।