চট্টগ্রাম অফিস
পরিবেশ দূষণের দায়ে চট্টগ্রামের দুটি প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭৮ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। প্রতিষ্ঠান দুটি হচ্ছে—নাসিরাবাদ এলাকার ইসলাম স্টিল মিলস লিমিটেডকে ৪ লাখ ৮৬ হাজার টাকা এবং ইপিজেড এলাকার চট্টগ্রাম কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার কর্তৃপক্ষকে ১ লাখ ৯২ হাজার টাকা। এ সংক্রান্ত শুনানি শেষে গতকাল বৃহস্পতিবার এ জরিমানার আদেশ দেন পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিক। আদেশে অবিলম্বে জরিমানার অর্থ পরিশোধ করার জন্য বলা হয়েছে।
