কাওরান বাজার ও ফার্মগেট এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা করা ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)। গতকাল বৃহস্পতিবার ১২টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। আগেও যেখানে উচ্ছেদ করা হলেও আবার তা দখল করায় এ অভিযান চালানো হয়।
