চলতি একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন এরশাদপুত্র রাহগীর আল মাহী এরশাদ (সাদ এরশাদ)। জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনে গত ৫ অক্টোবর অনুষ্ঠিত উপনির্বাচনে নির্বাচিত হন সাদ। গতকাল বৃহস্পতিবার সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার কার্যালয়ে সাদকে শপথ পাঠ করান। ছেলের শপথগ্রহণ অনুষ্ঠানে মা এবং সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদও উপস্থিত ছিলেন।
