মহিলা শ্রমিক লীগের জাতীয় সম্মেলন আগামীকাল শনিবার সকাল ১০টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার মহিলা শ্রমিক লীগের সভাপতি রওশন জাহান সাথি ও সাধারণ সম্পাদক বেগম শামসুনাহার স্বাক্ষরিত এক যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
