সরকার আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে অবৈধ ডিটিএইচ সংযোগ বন্ধ করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি নির্দেশ দিয়েছে। তথ্য মন্ত্রণালয় সূত্রে জানানো হয়, নির্দিষ্ট এ সময়ের মধ্যে অবৈধ ডিটিএইচ সংযোগ বিচ্ছিন্ন করা না হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। -তথ্যবিবরণী
