রাজশাহীতে ছিনতাইকালে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গণধোলাই

আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ২২:৩৪

রাজশাহীর দুর্গাপুরে কিশোর গ্যাং চক্রের তিন সদস্য মোটরসাইকেল নিয়ে চলন্ত ভ্যানগাড়ি থেকে মোবাইল ছিনতাইয়ের সময় জনতার কাছে গণধোলাই খেয়েছে। পরে দুর্গাপুর থানা পুলিশ তাদের উদ্ধার করে। পুলিশ বলছে, তাদের বিরুদ্ধে পুঠিয়া থানায় কিশোর গ্যাং অপরাধের মামলা রয়েছে। গত ৬ অক্টোবর মামলাটি করা হয়েছে। ঐ মামলার বাদী শামীম রেজা নামে এক ব্যক্তি।