উপজেলায় ভবিষ্যতে গ্রাহকদের বিদ্যুত্ চাহিদার কথা মাথায় রেখে নির্মিত ৩৩/১১ কেভির ২০ এমভিএ ইনডোর টাইপ বিদ্যুত্ উপকেন্দ্রটি চালু হয়েছে। গত ৩ অক্টোবর সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু বিদ্যুত্ উপকেন্দ্রটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুত্ সমিতির জিএম রফিকুল ইসলাম। আড়াইহাজারে ডিজিএম সৈয়দা ফারজানা ইয়াসমিন জানান, ২০১৭ সালের জুনে উপজেলায় বিদ্যুতের চাহিদা ছিল ২২ মেগাওয়াট যা বর্তমানে ৩৮ মেগাওয়াটে উন্নীত হয়েছে। নতুন বিদ্যুত্ উপকেন্দ্রটি চালু হওয়ার ফলে ক্রমবর্ধমান লোডের চাহিদা মেটাতে কোনো সমস্যা হচ্ছে না, কমেছে বিদ্যুত্ বিভ্রাট। নবনির্মিত এ উপকেন্দ্র হতে বর্তমানে সিংহদী, হাইজাদী, মাধবদী, দলদী, কাহিন্দী, চন্দ্রবর্দী, তিলচন্ডী, সুলতানসাদীসহ বিভিন্ন এলাকার প্রায় সাড়ে ১১ হাজার গ্রাহক বিদ্যুত্ সুবিধা পাচ্ছেন।
