জলাতঙ্ক রোগ নির্মূল বিষয়ে অবহিতকরণ সভা

আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ০০:০৯

২০২২ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে কুকুরে কামড়ানো রোগীদের ব্যাপকহারে টিকাদান কার্যক্রম নিয়ে গতকাল বৃহস্পতিবার ঢাকার নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে জনপ্রতিনিধিদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।   উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, ইউপি চেয়ারম্যান আবেদ হোসেন, আলীমুর রহমান খান পেয়ারা, ইব্রাহিম খলিল, ড. সাফিল উদ্দিন মিয়া, নন্দ লাল সিং, পান্নু মিয়া, নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ।