রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার শোক র্যালি করেছে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ ও সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার মুড়াপাড়া কলেজ থেকে বের হওয়া র্যালিতে অংশগ্রহণ করেন, সরকারি মুড়াপাড়া কলেজের অধ্যক্ষ সুকুমার দাস, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম সিকদার, সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুঁইয়া মাসুম, সরকারি মুড়াপাড়া কলেজের ভিপি সাইফুল ইসলাম তুহিন, জিএস সাদিকুল ইসলাম সজীব, এজিএস আশিকুর রহমান, আওলাদ হোসেন বাদল, মাহবুব ভুঁইয়া, খন্দকার তারেক আহমেদ প্রমুখ —ইত্তেফাক
