আইডিয়ালের অধ্যক্ষের এমপিও সাময়িক স্থগিতের নির্দেশ

আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ০০:১৪

রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগমের এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) সাময়িক স্থগিতের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে স্থায়ীভাবে তার এমপিও কেন বন্ধ করা হবে না তার কারণ দর্শাতে বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা মাধ্যমিক ও অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে। ২০১৮ সালে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষার খাতা ঘষামাজা করে নম্বর বাড়িয়ে ফেল শিক্ষার্থীকে পাস করানোর অভিযোগ প্রমাণ হওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।