কালীগঞ্জে এডুকোর শিশু অধিকার সপ্তাহ উদ্যাপন

আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ০০:১৫

গাজীপুরের কালীগঞ্জে এডুকো পরিচালিত সাতটি স্কুলে আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ উদ্যাপন করা হয়। বুধবার শোভাযাত্রা, দেয়ালিকা প্রকাশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিনিধিসহ বিদ্যালয়ের বিভিন্ন কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবক-যুবতি, বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দসহ এডুকোর সব শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শিশু সুরক্ষা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করা হয়। —প্রেস বিজ্ঞপ্তি