জিয়াউল হক মাইজভাণ্ডারীর উরস আজ শুরু

আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ০০:১৫

বিশ্বঅলি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.) ৩১তম উরস আজ শুক্রবার মাইজভাণ্ডার শরীফের গাউসিয়া হক মঞ্জিলে শুরু হবে। উরস উপলক্ষে আশেক-ভক্ত ও মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির বিভিন্ন শাখার সদস্যবৃন্দ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসতে শুরু করেছে। উরসের দিন রাত ১০টায় মাহফিলে সভাপতিত্ব ও  মোনাজাত পরিচালনা করবেন সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী।