রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ০০:১৫

কাজী নিজাম উদ্দিন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর মিরাকান্দা কাজীবাড়ী নিবাসী বীর মুক্তিযোদ্ধা কাজী নিজাম উদ্দিন (৭২) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় বুধবার ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ... রাজিউন। তিনি এক ছেলে, চার মেয়ে রেখে গেছেন। বৃহস্পতিবার সকাল ১০টায় নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিম, গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, ওসি কামরুল ইসলাম মিয়া, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম। তার মৃত্যুতে গৌরীপুর পাবলিক কলেজের অধ্যক্ষ ও প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম মিন্টু গভীর শোক প্রকাশ করেছেন।