যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনেস্কির বক্তব্যের পর অভিশংসন তদন্তের কোনো যুক্তি নেই। ট্রাম্প তার বিরুদ্ধে অভিশংসন তদন্ত নিয়ে জরিপ করায় ফক্স নিউজের সমালোচনা করেন। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী রুডি গিলানির দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। খবর সিএনএনের
প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তার বিরুদ্ধে অভিশংসনের তদন্ত এখনই বন্ধ করা উচিত। কারণ ইউক্রেন প্রেসিডেন্ট তো সবকিছু বলেই দিয়েছেন। উল্লেখ্য, ইউক্রেন প্রেসিডেন্ট বৃহস্পতিবার বলেছেন, ফোনালাপে প্রেসিডেন্ট ট্রাম্প কোনো ব্ল্যাকমেইল করেননি। আর ওই সময় সামরিক সহায়তা আটকে ছিল কিনা সেই বিষয়েও তিনি কিছু জানতেন না। সামরিক সহায়তার বিষয়টি আমাদের ফোনালাপের উদ্দেশ্য ছিল না। আর বুরিসমা গ্যাস কোম্পানির দুর্নীতির বিষয়ে কোনো তথ্য সরবরাহ করেনি যুক্তরাষ্ট্র। এমনকি সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবং হান্টার বাইডেনের বিরুদ্ধেও কোনো দুর্নীতির অভিযোগ নেই বলে জানিয়েছেন জেলেনেস্কি। ডালাস বিমানবন্দর থেকে বুধবার রুডি গিলানির দুই সহযোগী ইগোর ফ্রুম্যান এবং লেভ পারন্যাসকে গ্রেফতার করা হয়েছে।
