ইরানে দীর্ঘ ৪০ বছর পর স্টেডিয়ামে গিয়ে ফুটবল খেলা দেখলেন নারীরা। গতকাল তেহরানের একটি স্টেডিয়ামে বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বের খেলা দেখেন তারা। ১৯৭৯ সালে ইসলামিক অভ্যুত্থানের পর পুরুষদের ফুটবল খেলা নিষিদ্ধ করা হয়েছিল। তবে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, এটা প্রচার পাওয়ার একটা কৌশল। খুব কম সংখ্যক নারীদের টিকিট দেওয়া হয়েছে। সব নারীদেরকে খেলা দেখার অনুমতি দেওয়ার দাবি জানিয়েছে অ্যামনেস্টি। -বিবিসি
