‘৩১ অক্টোবরের আগে ব্রেক্সিট চুক্তি সম্ভব’

আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ০১:০১

আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাদকার বলেছেন, ৩১ অক্টোবরের মধ্যে ব্রেক্সিট চুক্তি হতে পারে। এর মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন বের হয়ে যেতে পারে। গতকাল ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী ভারাদকার এই কথা বলেন। তিনি সাংবাদিকদের কাছে আশা প্রকাশ করে বলেন, বর্তমানের আলোচনায় ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে। -রয়টার্স