আজকের চেষ্টা

আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ১৭:৩৭

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার্থী বন্ধুরা, ইচ্ছা থাকিলে উপায় হয় সংগে চেষ্টাও যুক্ত করতে হয়। ক্রমেই পরীক্ষা নিকটে আসছে। পড়ার টেবিলটা গুছিয়ে সকাল সন্ধ্যায় পড়তে বস। একটু একটু করে জানো আনন্দ পাবে।

 

 

কম্পিউটার নেটওয়ার্ক

 

সুুপ্রিয় জেএসসি পরীক্ষার্থী বন্ধুরা,   এখানে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেয়া হলো তার আলোকে তোমরা মূল পাঠ্যবইটি পড়ে বিষয়গুলো ব্যাখ্যা করতে চেষ্টা করো।

 

১। রাউটার কী? রাউটারের কাজ করার পদ্ধতি বর্ণনা করো।

২। অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ডাটা স্থানান্তরের প্রক্রিয়া বর্ণনা করো।

৩। টপোলজি কী? এর কাজ করার পদ্ধতি সম্পর্কে লিখ।

৪। চিত্রসহ বাস টপোলজি বর্ণনা করো।

৫।  চিত্রসহ রিং টপোলজি বর্ণনা করো।

৬। নেটওয়ার্কিং-এ স্টার টপোলজির সুবিধা বর্ণনা করো।

৭। নেটওয়ার্ক টপোলজি কী? চিত্রসহ ম্যাশ টপোলজি বর্ণনা করো।

৮। যোগাযোগ ব্যবস্থায় স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবারের ভূমিকা আলোচনা করো।

৯। স্যাটেলাইট কী? চিত্রসহ স্যাটেলাইটের বর্ণনা দাও।

১০। ড্রপবক্স কী? ড্রপবক্সের সাহায্যে কী ধরনের সুবিধা পাওয়া যায়? বর্ণনা করো।

১১। ফায়ার ওয়াল কী? নিরাপত্তায় ফায়ার ওয়ালের ভূমিকা আলোচনা করো।

১২। ল্যানকার্ড কী? ল্যানকার্ডের ব্যবহার বর্ণনা করো।

১৩। মডেম কী? মডেমের কাজ করার পদ্ধতি বর্ণনা করো।

১৪। স্টার ও ম্যাশ টপোলজির পাঁচটি পার্থক্য লিখ।

১৫। ক্লাউড কম্পিউটিং কী? এর কাজ, সুবিধা ও অসুবিধা সম্পর্কে লিখ।

১৬। বর্তমান ভার্চুয়াল জগতে ক্লাউড কম্পিউটিং-এর প্রভাব আলোচনা করো।

১৭। নেটওয়ার্ক টপোলজি কয়টি ও কী কী? অফিসের জন্য কোন ধরনের টপোলজি সুবিধাজনক এবং কেন?

১৮। মডেমের মাধ্যমে কীভাবে তথ্য আদান প্রদান হয় চিত্রসহ বর্ণনা দাও।

১৯। সাবমেরিন ক্যাবল কী?  সাবমেরিন ক্যাবলের সুবিধা সমূহ উল্লেখ করো।

২০। জিও স্টেশনারি স্যাটেলাইট কী? পৃথিবী থেকে স্যাটেলাইট নির্দিষ্ট উচ্চতায় রাখা হয় কেন বর্ণনা করো।

২১। কম্পিউটার নেটওয়ার্ক কী?  নেটওয়াকিং এর সুবিধা ও অসুবিধা লিখ।

২২। হাব কী? হাবের সাহায্যে কী কী কাজ করা যায়? বর্ণনা করো।

২৩। সুইচ কী? সুইচের কাজ ও ব্যবহার বর্ণনা করো।

২৪। হাব ও সুইচের মধ্যে পার্থক্য আলোচনা করো।

২৫। ক্লাউড কম্পিউটিং এর কাজ, সুবিধা ও অসুবিধা আলোচনা করো।

২৬। সার্ভার ও ক্লায়েন্ট কী? এদের মধ্যে কী ধরনের সম্পর্ক বিদ্যমান বর্ণনা দাও।