ফারুক আহমাদ, শিক্ষার্থী
নটর ডেম কলেজ, ঢাকা
সবুজের জন্য পুরো এক দিন!
তারিখটা আগে থেকেই ক্যালেন্ডারে মার্ক করা ছিল। কলেজ থেকে একটু দুরে থাকি বলে রাতটাও কেটেছে উত্তেজনায়। সকালে ঠিক মতো পৌঁছাতে পারবো তো? সকাল ৮টায় রিপোর্টিং বলে কথা... প্রকৃতি নিয়ে সবুজ অরণ্যানী নিয়ে মানুষের কত বেশি আগ্রহ থাকলে, এসব নিয়ে আলাদাভাবে চিন্তা করার কিংবা প্রতিযোগিতার সুযোগ হয় । ধূসর এই নগরে রবীন্দ্রনাথ যেখানে নির্বাসিত জীবনানন্দের কবিতা যেখানে আফসোস আর দীর্ঘশ্বাসের প্রতিশব্দ সেখানে সবুজ নিয়ে আলোচনা কিংবা প্রতিযোগিতা সৌভাগ্য বৈ কিছু নয়।
এতক্ষণ ধরে ঢাকার নটর ডেম কলেজের দশম জাতীয় নেচার সামিটের কথা একটু রসিয়ে বললাম। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের মুখরিত পদচারণায় পুরো কলেজ ক্যাম্পাস ছিল সরগরম। প্রাইমারি লেভেলের কচি কাঁচাদের চিত্রাংকন প্রতিযোগিতা কিংবা ওয়াল ম্যাগাজিন, ক্র্যাফটিং আরও বলা যায় সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত গ্রিন বি (Green Bee) গ্রিন জার্নালিজম (Green Journalism) ফটোগ্রাফি এক্সিবিশন দিন জুড়ে নানা আয়োজনে মুখর ছিল নটর ডেম কলেজ। উত্সবের কথায় পরে আসি। এই উত্সবের আয়োজক নটর ডেম নেচার স্টাডি ক্লাব। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত রবার্ট মিলার। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নটর ডেম ইউনিভার্সিটির অধ্যক্ষ ফাদার প্যাট্রিক। নটর ডেম কলেজের পক্ষে উপস্থিত ছিলেন ফাদার ড.হেমন্ত পিউস রোজারিও সিএসপি। এছাড়াও Index Group’ র পক্ষ থেকেও একজন প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের পর বেলুন উড়িয়ে দশম জাতীয় নেচার সামিট ২০১৯ এর উদ্বোধন করা হয়।
সেই দিনের অন্যতম বিশেষ আকর্ষণ ছিল Green Journalism সাংবাদিকতা আর সংবাদ নিয়ে জন মানুষের মনে এক আধটু কৌতুহল থাকেই। আর তা যদি হয় প্রকৃতি নিয়ে তবে তো আর এক কাঠি সরেস। প্রকৃতি প্রেমিদের প্রকৃতি নিয়েই সাংবাদিকতার প্রতিযোগিতা ছিল। প্রতিযোগিতার শুরুর আগে সংবাদ সাংবাদিকতা প্রতিবেদন লেখা ইত্যাদি বিভিন্ন বিষয়ের সার বক্তব্য প্রতিযোগিদের সামনে তুলে ধরেন বেশ কয়েকজন সিনিয়র সাংবাদিক।
সবুজময় একটি সুন্দর শিক্ষণীয় দিন
Notre Dame College-এর Nature study club থেকে 10th National Nature Summit Day-এর আয়োজন করা হয়। এই আয়োজনে সকাল (৮.০০-৯.০০ এএম) পর্যন্ত Reporting আর Registration এবং Project set up-এর কাজ করা হয়। এই সময় ছাত্রছাত্রীদের অনেক ভীড় দেখা যায়, তাদের মধ্যে আনন্দ আর উত্সাহে লক্ষ্য করা যায় যে আজকের দিনে তারা কিছু শিখবে। এরপর (৯.০০-১০.৩০ এএম) পর্যন্ত ছিল art competition Green Bee competition wall magazine set up. workshop ছিল cratting, photography, Nature news collection display নিয়ে। অসাধারণ সুন্দর ছিল প্রকৃতির উপর ভিত্তি করে ছাত্রছাত্রীদের তোলা ছবিগুলো। এর মাঝে মধ্যাহ্ন বিরতি ছিল। (২.৩০-৩.৪৫ পিএম) ছিল Green Journalism poster Designing Judgement project wall magazine এবং art session এর মধ্যে Green Journalism শুরু হয় ৩.২৫ পিএম এই সময় ৪ জন সাংবাদিক তাদের মূল্যবান বক্তব্য রাখেন। তাদের বক্তব্যের মূল কথাগুলো ছিল Journalism হতে হলে 5w এবং 1H সম্পর্কে জানতে হবে। news এই শব্দটিতে new আছে অর্থাত্ নতুনত্ব। তাই সংবাদে নতুনত্ব থাকা আবশ্যক। প্রকৃতি বা যে কোনো বিষয় নিয়ে সংবাদ তৈরি করার আগে তা নিয়ে পড়াশোনা করা উচিত। এরপর এর প্রতিকার বা এই সংবাদটি কীভাবে মানুষের কাছে প্রকাশ করা হবে তা নিয়ে পরিকল্পনা করা। 5w এবং 1H এর সংমিশ্রণে একটি সংবাদ তৈরি হয়। শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন ছিল সাংবাদিকদের নিকট এরূপ- দুর্নীতি হয় সবসময়ই কিন্তু এর প্রতিকারে আপনাদের ভূমিকা কেমন থাকে। তারা জানান সাংবাদিকরা কারণ খোঁজেন প্রতিকারের পথ বের করার চেষ্টা করেন বিভিন্ন সোর্স থেকে।
