রাজশাহীর পুঠিয়ায় ট্রেনে কাটা পড়া অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ১৭:৩৯

জেলার পুঠিয়া উপজেলার বেলপুকুর রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বেলপুকুর রেলগেট থেকে প্রায় ১০০ গজ উত্তর থেকে পুলিশ ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। এরপর রাজশাহী জিআরপি থানার মাধ্যমে ময়নাততদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, 'ট্রেনের আঘাতে ওই লাশ ক্ষত-বিক্ষত হয়ে গেছে। চেনার কোনো উপায় নেই। ধারণা করা হচ্ছে তার বয়ষ ৪৫ বছর হতে পারে।

আরও পড়ুন: রামেক মর্গে মোমবাতি জ্বালিয়ে ময়নাতদন্ত!

শুক্রবার দুপুর পর্যন্ত ওই লাশের ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে রাজশাহী জিআরপি থানায় মামলা হয়েছে।

ইত্তেফাক/এএন