আইসিটি ফেয়ারে গ্লোবাল ব্র্যান্ডের বিভিন্ন অফার

আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ২০:৫১

‘গো ডিজিটালি মেক ইয়োর লাইফ হ্যাসেল ফ্রি’ স্লোগানে দশমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিজিটাল আইসিটি ফেয়ার। কম্পিউটার সিটি সেন্টারে অনুষ্ঠিত মেলাটি শুরু হয়েছে ১০ অক্টোবর, চলবে ১৪ অক্টোবর পর্যন্ত। গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে মেলার গোল্ড স্পনসর হিসেবে আসুস, লেনোভো ও এডাটার পক্ষ থেকে থাকছে বিশেষ পুরস্কার ও ভাউচারের ব্যবস্থা।

মেলা উপলক্ষ্যে আসুসের পক্ষ থেকে থাকছে ‘আসুস কার্নিভাল’ শীর্ষক বিশেষ অফার। এ অফারের আওতায় আসুস ল্যাপটপ ক্রেতারা পাবেন একটি স্ক্র্যাচ কার্ড। স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে ক্রেতারা পেতে পারেন পেনড্রাইভ, পাওয়ার স্ট্রিপ, রাউটার, ব্লুটুথ স্পিকার, টি-শার্টসহ আকর্ষণীয় সব উপহার।

অন্যদিকে লেনোভো ল্যাপটপ ক্রয় করলেই পাচ্ছেন ওয়্যারলেস হেডফোন ও ভাউচারের সুবিধা। লেনোভো শীর্ষক ‘বিগ ফেসটিভ বোনেনজা’ অফারের আওতায় লেনোভোর নতুন আইডিয়াপ্যাড এস৩৪০ ক্রয় করলেই পাবেন একটি ব্লুটুথ হেডফোন, লেনোভো লিজিওন ওয়াই৫৩০ ল্যাপটপ কিনলে ৩ হাজার টাকার ভাউচার এবং অন্যান্য যেকোনো লেনোভোর ল্যাপটপ কিনলেই পাবেন টি-শার্ট, মগ, ৫০০ টাকার ভাউচারের মতো উপহারসমূহ।

অন্যদিকে এডাটার পক্ষ থেকে এডাটার এসএসডি, পাওয়ার ব্যাংক, পোর্টেবল হার্ডড্রাইভ ও পেনড্রাইভের সঙ্গে থাকছে একটি আকর্ষণীয় মগ উপহার।