অনূর্ধ্ব ২১ হকি সিরিজ
স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশ অনূর্ধ্ব ২১ হকি দল ওয়ালটন অনূর্ধ্ব ২১ টেস্ট হকি সিরিজের তৃতীয় ম্যাচে ওমানকে ২-০ গোলে হারাল। ফলে পাঁচ ম্যাচের এ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
জয় দিয়ে শুরুর পর বাংলাদেশ দল দ্বিতীয় ম্যাচটি ২-২ গোলে ড্র করেছিল। এরপর কাল তৃতীয় খেলাটি শুরু হলে নবম মিনিটে পেনাল্টি কর্ণার থেকে আশরাফুল ইসলাম গোল করে দলকে এগিয়ে দেন। তৃতীয় কোয়ার্টারে আরেকটি পেনাল্টি কর্ণারে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিলেন আশরাফুল। কিন্তু তার শটটি সাইড বারে লাগে।
সাইফুল আলম শিশির ৫৩ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে দলের দ্বিতীয় গোলটি করেন।
