ভারতে ঘুমন্ত তীর্থযাত্রীদের ওপর বাস, নিহত ৭

আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ২১:০৮

g এনডিটিভি

ভারতের উত্তর প্রদেশে বাসচাপায় ফুটপাতে ঘুমিয়ে থাকা তিন শিশু ও চার নারী তীর্থযাত্রী নিহত হয়েছে।  শুক্রবার স্থানীয় সময় ভোরের দিকে রাজ্যটির পশ্চিমাঞ্চলীয় বুলন্দশহরে নরোরার গঙ্গাঘাটের কাছে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে তিন জন একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

উত্তর প্রদেশের হাথরাসের এ বাসিন্দারা গঙ্গা নদীতে পুণ্যস্নান শেষে বৃহস্পতিবার রাতে নারাউডা ঘাট থেকে বাড়ি ফেরার পথে ফুটপাতে ঘুমিয়ে পড়েন। ভোর চারটার দিকে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে তাদের পিষ্ট করে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর বাসটির চালক পালিয়ে যেতে সক্ষম হয়। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ আরো জানিয়েছে,

এই তীর্থযাত্রীরা ৫৬ জনের একটি গ্রুপে ছিল। অক্টোবরের ৩ তারিখে তারা তাদের গ্রাম মোহানপুরা থেকে যাত্রা শুরু করেন।