সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, ৬ জন আহত

আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ২১:২৩

মাদারগঞ্জ-জামালপুর সড়কে মিলনবাজার এলকায়  শুক্রবার সন্ধ্যায় অটো ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। নিহতরা হলো, মীম সাদিয়া আক্তার (দেড় বছর) ও রিয়াদ আহম্মেদ (১৬)। এ ঘটনায় আরও ৬ জন গুরুতর আহত হয়েছেন। 

নিহত সাদিয়া উপজেলার গুনারীতলা ইউনিয়নের উত্তর জোড়খালী গ্রামের মহিরউদ্দিনের মেয়ে ও রিয়াদ একই ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের সুলতান আহম্মেদের ছেলে।

আহতরা হলেন, ইব্রাহীম (৪৮), আশা (২৫), লেমন সরকার (১৮), আলমগীর হোসেন (৫৫), সাব্বির (৬), শিফাত (১৮)। তাদের গুরুতর আহত অবস্থায় মাদারগঞ্জ সরকারী হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাদের অবস্থার অবনতি দেখে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান।

প্রত্যাক্ষদর্শী ও ফায়ারসার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় বালিজুড়ীবাজার থেকে মিলনবাজার যাওয়ার পথে দ্রুতগামী মোটরসাইকেলের সঙ্গে এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: কাউখালীতে গৃহবধূর লাশ উদ্ধার

মাদারগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডা. তানভীর আহম্মেদ বলেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক।

ইত্তেফাক/এএন