রাঙ্গামাটির অরণ্য কুটিরে প্রবারণা পূর্ণিমা

আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ২১:৩৪

রাঙ্গামাটির  জেলার বালুখালী ইউনিয়নের কাইন্দ্যা মরিচ্যাবিল এলাকার অন্যতম রাজবন বিহারের শাখা বিহার তপোবন অরণ্য কুটিরে প্রবারণানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে শুরু হয় বিভিন্ন দানানুষ্ঠান। দূর-দূরান্ত থেকে সমবেত হয় বৌদ্ধ ধর্মাবলম্বী হাজারো পুণ্যার্থী। অনুষ্ঠানের শুরুতেই ভিক্ষু সংঘকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, হাজার প্রদীপ দান, কল্পতরুদান, চীবরদানসহ নানাবিধ দান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পঞ্চশীল পাঠ করেন জলি চাকমা। মুন চাকমার অনুষ্ঠান পরিচালনার মধ্যে দিয়ে স্বাগত বক্তব্য রাখেন জেলা যুগ্মজজ দীপেন দেওয়ান, ৬ নম্বর বালুখালী ইউপি চেয়ারম্যান বিজয়গিরি চাকমা, অ্যাডভোকেট রাজিব চাকমাসহ অন্যরা।

অনুষ্ঠানে ধর্ম দেশনা দেন রাঙ্গামাটি রাজবন বিহার অধ্যক্ষ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির, তপোবন অরণ্য কুটিরের অধ্যক্ষ জিনপ্রিয় মহা স্থবির ও জুরাছড়ি সুবলং শাখা বন বিহারের অধ্যক্ষ বুদ্ধশ্রী মহাস্থবির প্রমূখ।

অনুষ্ঠানের শেষে নারী-পুরুষ দুইভাগে ভাগ করে প্রবারণা অধিষ্ঠান করা হয়।