উপজেলার আলাদিপুর এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে নগদ টাকা ও তাসসহ চার জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেলের নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে উপজেলার সদর ইউনিয়নের আলাদিপুরের চিহ্নিত জুয়ার আসরে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলো আলাদিপুর গ্রামের মো. শাহাদাত্ সরদার, লাভলু শিকদার, এনামুল শিকদার ও আছাদুল শিকদার।
এ সময় তাদের কাছ থেকে নগদ ১১ শত টাকা ও তাস উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তালা থানায় একটি মামলা হয়েছে।
তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।
