চাকরির নামে প্রতারণা গ্রেফতার তিন

আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ২১:৩৬

বদরগঞ্জে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে পুলিন চন্দ্র দাস, মিন্টু চন্দ্র দাস ও খাদেমুল ইসলাম নামের তিন প্রতারককে গ্রেফতার করেছে র্যাব।

ভুক্তভোগী আ. মোতালেব বাদী হয়ে রংপুর র্যাব অফিসে অভিযোগ করলে বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করে বদরগঞ্জ থানা পুলিশে সোপর্দ করে র্যাব।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দামোদরপুর ইউপির পলাশবাড়ী সরদারপাড়া গ্রামের পুলিন চন্দ্র দাস, মিন্টু দাস ও দামোদরপুর তেলিপাড়া গ্রামের খাদেমুল হক একই ইউপির চকপলাশবাড়ী মণ্ডলপাড়া গ্রামের আ. মোতালেবের কাছ থেকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে তিন দফায় ৭ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়।

বদরগঞ্জ থানার ওসি আরিফ আলি জানান, তিনজনের বিরুদ্ধে থানায় প্রতারণার মামলা হয়েছে।