ঠান্ডা নদীতে নৌকাবাইচ

আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ২১:৩৭

তালা উপজেলার মাদরা গ্রামের ঠান্ডা নদীতে বৃহস্পতিবার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। মাদরা পূজা উদ্যাপন কমিটির আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতার সার্বিক পরিচালনা করেন তালা উপজেলার ওয়ার্কার্স পার্টির সম্পাদক প্রভাষক হিরন্ময় মন্ডল। শিক্ষক অজয় মন্ডলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সমাজ সেবক সুনীল কুমার মন্ডল, তালা থানার এসআই শাহাজান আলী, প্রভাষক শিবপদ গাইন, পূজা উত্যাপন কমিটির সভাপতি সজনী কুমার সরকার প্রমুখ।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সোনাবাঁধাল গ্রাম, দ্বিতীয় স্থান কুলপোতা-১, তৃতীয় স্থান অধিকার করে চরগ্রাম এবং চতুর্থ স্থান অধিকার করে কুলপোত-২।