গম, ভুট্টা ও খাদ্যদ্রব্যের পুষ্টিমান সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ

আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ২১:৩৯

দিনাজপুরে গম, ভুট্টা এবং অন্য খাদ্যদ্রব্যের পুষ্টিমান সংরক্ষণ বিষয়ে বৃহস্পতিবার এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এই প্রশিক্ষণের আয়োজন করে। দিনাজপুর সদর উপজেলার নশিপুরে ইনস্টিটিউটের মিলনায়তনে আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মোর্শেদা আক্তার।

বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. এছরাইল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আব্দুল আউয়াল, ড. মো. আবু জামান সরকার, ট্রেনিং ইনচার্জ ড. মো. বদরুজ্জামান প্রমুখ।