চৌগাছায় ফেনসিডিলসহ আটক দুই

আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ২১:৩৯

চৌগাছায় ২৮০ বোতল ফেনসিডিলসহ দুই জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার বল্লভপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন বল্লভপুর গ্রামের ছাবদার আলীর স্ত্রী ছালিমা খাতুন এবং শুকুর আলীর ছেলে আহম্মদ আলী।

চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব আটকের সত্যতা নিশ্চিত করেছেন।