বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার বরিশাল সিভিল সার্জনের অফিসের আয়োজনে ও বরিশাল ইসলামি চক্ষু হাসপাতালের সহযোগিতায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বরিশাল ইসলামি চক্ষু হাসপাতালে ফ্রি চক্ষু চিকিত্সা ক্যাম্পের উদ্বোধন করেন বরিশালের সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন। পরে সিভিল সার্জনের নেতৃত্বে বরিশাল শহরে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় সিভিল সার্জনের অফিসের ও বরিশাল ইসলামি চক্ষু হাসপাতালের চিকিত্সক, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন
