আবরার হত্যা, রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারকারীদের বিচারে ব্যর্থতার প্রতিফলন --------------------এইচআরডব্লিউ

আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ২১:৫৬

ইত্তেফাক রিপোর্ট

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলেছে, রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারকারীদের বিচারের আওতায় আনতে সরকারের ব্যর্থতার প্রতিফলনই বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যকাণ্ড। একটি সরকার ভিন্ন মতাবলম্বীদের ওপর নির্যাতন, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও স্বেচ্ছাচারী আটককে উপেক্ষা করার কারণেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের ‘টর্চার সেল’ চালানোর সংস্কৃতি গড়ে উঠেছে। বাংলাদেশ সরকারের উচিত একটি পূর্ণাঙ্গ, নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের মাধ্যমে আবরার ফাহাদের হত্যাকারীদের বিচার নিশ্চিত করা। বাংলাদেশ ‘কক্ষ ২০১১’ হওয়া উচিত হবে না। 

হিউম্যান রাইটস ওয়াচের এশীয় পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, বাংলাদেশে এ ধরনের ভয়াবহ ঘটনা আশ্চর্যজনক কিছু নয়। আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ধরে ছাত্রলীগের সমর্থকদের সহিংসতা ও ভীতি প্রদর্শনের অভিযোগে বিচারের মুখোমুখি করতে অনাগ্রহ দেখিয়ে আসছে।