প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিবস উপলক্ষ্যে আজ শনিবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা অডিটরিয়ামে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, জয়নুল পুরস্কার-২০১৯ ও গুণীজনদের সম্মাননা প্রদান অনুষ্ঠান আয়োজন করেছে মাসিক জনপ্রশাসন ও শিল্পাচার্য জয়নুল আবেদিন স্মৃতি পরিষদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। আলোচক হিসেবে থাকবেন চিত্রশিল্পী মনিরুল ইসলাম, সংসদ সদস্য ডা. মো. আবদুল আজিজ, চিত্রশিল্পী নাজমা আক্তার ও চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কামরুন নাহার। সভাপতিত্ব করবেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান যমুনা ব্যাংক লিমিটেডের কার্যনির্বাহীর চেয়ারম্যান ও বাংলাদেশ মাদকদ্রব্য বিরোধী ফেডারেশনের সভাপতি আলহাজ নূর মোহাম্মদ। স্বাগত বক্তব্য রাখবেন মাসিক জনপ্রশাসন সম্পাদক মো. নঈম মাশরেকী। অনুষ্ঠানে পরিবেশিত হবে কবি আবদুল হাই মাশরেকী রচিত বঙ্গবন্ধু ও স্বাধীনতার জারীনৃত্য। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে মাসিক জনপ্রশাসন প্রকাশিত বিশেষ সংখ্যা মোড়ক উন্মোচন করা হবে। -প্রেস বিজ্ঞপ্তি
