আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বিশ্বনাথ পাল বিশু (৩৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার পাঁচুপুর গ্রামের মৃত অজিত কুমার পালের ছেলে। জানা যায়, গত বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের উত্তর দিকে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেন। তিনি মানসিক রোগী ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার ছাইফুল ইসলাম বলেন, এ স্টেশন থেকে ট্রেন ছেড়ে যাওয়ার পর স্থানীয় লোকজন এক ব্যক্তির ট্রেনে কাটা লাশ পড়ে থাকতে দেখতে পায়।
০
